
মোরশেদ কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক আদিল আহামেদ চৌধুরী ও এইচএম ইসমাইল তুহিন, দুই সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালায়,ও প্রবীণ মাকে আহত করা এবং তাঁদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে চকরিয়া নিউ মার্কেটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে চকরিয়া, কক্সবাজার ও লামায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মনিক এবং তাঁর ভাই ফরিদ কন্ট্রাক্টরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে এই ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। সাংবাদিকদের ওপর হামলা, পরিবারের সদস্যদের নির্যাতন এবং পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার অন্তরায় ও মারাত্মক হুমকি। বিশেষ করে, একজন ৮৫ বছর বয়সী বৃদ্ধা নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উক্ত মানববন্ধনে সাংবাদিক সিরাজুল ইসলাম (আজাদ) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,
চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উদ্ভোদনী বক্তব্য একে এম বেলাল উদ্দিন।
দৈনিক দৈনন্দিন পত্রিকার সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি সদর উপজেলা কক্সবাজার আব্দু শুক্কুর।
চকরিয়া প্রেস ক্লাবের সদস্য তামবীরুল ইসলাম। লামা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও জিটিভি’র বিশেষ প্রতিনিধি মো: ফরিদ উদ্দিন, লামা রিপোর্টার ইউনিট জেলা সভাপতি মো: করিম LLB, দৈনিক বসুন্ধরা ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট এর দিদারুল ইসলাম কাজল, জাতীয় সাংবাদিক সংস্থা সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো: আরফাত সিকদার, সভাপতি বাংলাদেশ সাংবাদিক (বোসাস) জাতীয় সংস্থা কক্সবাজার জেলার জহিরুল আলম (বাপ্পি),
গণমাধ্যম ও পরিবেশ কর্মী, ফরহাদ আহম্মদ (সজল) সহ অন্যান্য প্রিন্ট ও অনলাইন, এবং স্যাটেলাইট টিভির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
একই সঙ্গে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হয়রানি বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
মানববন্ধনে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্তরের সংবাদকর্মী ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।