মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজারের রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হকের বিরুদ্ধে কতিপয় কুচক্রী মহলের ছড়ানো ভিত্তিহীন, মিথ্যা ও মানহানিকর অভিযোগে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুর হক এর তীব্র নিন্দা ও প্রতিবাদের অভিযোগ উঠেছে।
এলাকার একটি স্বার্থন্বেষী মহল নিজেদের অবৈধ কার্যক্রম আড়াল করতে এবং ব্যক্তিগত ফায়দা হাসিল করতে এই অসত্য অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে সরেজমিন পরিদর্শন করে জানা যায়, ওসি এ কে ফজলুল হক রামু থানায় যোগদানের পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত পেশাদারিত্ব এবং সততার পরিচয় দিয়ে আসছেন।
সীমান্ত এলাকার মাদক কারবার, অবৈধ বালু উত্তোলন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি বরাবরই কঠোর ও আপসহীন অবস্থান গ্রহণ করেছেন।
তাঁর এই কঠোর ভূমিকার কারণেই মূলত স্থানীয় অপরাধী চক্র ও স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের পথ বেছে নিয়েছে বলে জানা যায়।
থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট।
স্থানীয় সচেতন নাগরিক ও সেবাগ্রহীতাদের মতে, থানায় জিডি বা সাধারণ সেবা নিতে আসা কাউকেই কখনো হয়রানির শিকার হতে হয়নি। বরং সাধারণ মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে তিনি সবসময় আন্তরিক ও সচেষ্ট রয়েছেন।
অবৈধ লেনদেন ও হয়রানির অভিযোগের সত্যতা নেই, এবং
মামলা বাণিজ্য বা নিরপরাধ মানুষকে হয়রানি করে অর্থ আদায়ের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান ওসি।
আরও জানা যায়, রামু থানা পুলিশ সুনির্দিষ্ট অভিযোগ ও ওয়ারেন্টের ভিত্তিতে আইনানুগভাবে দায়িত্ব পালন করছে।
কাউকে বিনা কারণে আটক বা হয়রানি করার কোনো ঘটনা ঘটেনি।
এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি মহল এলাকার শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার উদ্দেশ্যে এই অপপ্রচারে লিপ্ত রয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।