বাংলা একাডেমিতে সাহিত্য কাগজ শব্দতরীর পাঠ আলোচনা অনুষ্ঠিত

[print_bangla]

স্টাফ রিপোর্টার: অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হলো শব্দতরী’র মোড়ক উন্মোচন এবং পাঠ আলোচনা। আজ রবিবাার (৩০ আগস্ট? কবি আল মাহমুদ কর্নারে অনুষ্ঠিত  আলোচনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক ও গবেষক মতিন বৈরাগী। সভাপতিত্ব করেন  কবি মাহমুদ কামাল।  সভায়  মুখ্য আলোচক ছিলেন কবি, প্রাবন্ধিক ও গবেষক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি,কাব্যালোচক, প্রাবন্ধিক ও শব্দ তরীর  সম্পাদক  জিয়াউদ্দিন লিটন। এ ছাড়াও বক্তব্য রাখেন ‘শব্দতরী’র সম্পাদনা উপদেষ্টা কবি, প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর খৈয়াম কাদের, প্রফেসর ডঃ বেলাল হোসেন। অন্যদের মধ্যে  সাহিত্য পত্রিকা জলধী সম্পাদক কবি নাহিদা আশরাফী, কবি হুমায়ুন কবির, গবেষক এবং সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, কথা সাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদ, কবি মনি হায়দার, সংস্কৃতিক ব্যক্তিত্ত্ব শফিউল গনি, কবিও শিল্পী আব্দুল জলিল, প্রফেসর শামীম আরা, প্রফেসর কাজী লুতফুন্নেছা, সালেহা চৌধুরী, শিরিন আকতার।

বক্তাগণ সাহিত্য কাগজ শব্দতরীর শুভকামনা  জানিয়ে বলেন, সম্পাদক  জিয়া উদ্দিন  লিটন যে কঠিন কাজটি করেছেন  সেটি প্রশংসার দাবী  রাখে বৈকি। আগামীতেও এই কাগজের প্রকাশনা অব্যাহত রাখার আহবান জানিয়ে  তারা বলেন, একটি পত্রিকা  হাজারো নবীন প্রবীণের স্বপ্নের ঠিকানা। আর এর সেতুবন্ধ  তৈরির কারিগর   যারা রয়েছেন  তাদের জন্য ও আন্তরিক   অভিনন্দন।

এ/জে

 

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাংলা একাডেমিতে সাহিত্য কাগজ শব্দতরীর পাঠ আলোচনা অনুষ্ঠিত

৩০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top