ধুনটে অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরির দায়ে বেকারিকে জরিমানা

[print_bangla]

 

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে মন ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার নিমগাছি ইউনিয়নের বাবু বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এসময় বিএসটিআইয়ের কর্মকর্তাসহ আনসার সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাবু বাজার এলাকায় মন ফুড প্রোডাক্ট নামের শুকনা খাবার তৈরির প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে পচা ডিমসহ অনিরাপদ উপকরণ ব্যবহার করে কেক উৎপাদন করে আসছিল। পরে বিষয়টি জানতে পেরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আব্দুল বারিক তাৎক্ষনিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। এ সময় যথাযথ অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে কেকসহ কোনো খাদ্যপণ্য উৎপাদন না করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরির দায়ে বেকারিকে জরিমানা

৩০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top