বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

তোমাকে হারানোর পর

[print_bangla]

তোমাকে হারানোর পর
শান্তা কামালী

বুঝেছি-শূন্যতাও আসলে এক ধরনের ঘর,
যেখানে কেউ থাকে না,
অথচ প্রতি রাতে দরজা খুলে
কেউ একজন ফিরে আসার শব্দ করে।

আমি সেই শব্দের কাছে বসে থাকি,
জানি-ফিরবে না কেউ;
তবু অপেক্ষারও তো নিজস্ব এক জেদ আছে,
সে মৃত নদীর বুকেও
জলের ঠিকানা খুঁজে ফেরে।

তোমার রেখে যাওয়া কিছুই নেই আমার কাছে…
না চিঠি, না ছবি, না কোনো প্রতিশ্রুতির দাগ;
শুধু একটি বিকেল
আজও আমার ভেতর সূর্যাস্ত হতে জানে না।

কত মানুষ আসে, চলে যায়,
কত মুখ সময়ের ভিড়ে মুছে যায়;
তবু আশ্চর্য…
তোমাকে ভুলে যাওয়ার চেষ্টাটুকুও
প্রতিদিন আমাকে
আরও একটু তোমার করে দেয়।

হয়তো ভালোবাসা মানেই কাছে থাকা নয়…
কখনো কখনো
একজন মানুষের অনুপস্থিতিকে
সারাজীবন বয়ে নিয়ে যাওয়ার নামই
ভালোবাসা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

তোমাকে হারানোর পর

০২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top