
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
আগামী ১৯ সেপ্টেম্বর বগুড়ার ধুনট উপজেলা ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার বিকেল ৩টায় ধুনট বাজারে পৌর বিএনপি’র অস্থায়ী দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন।
ধুনট উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির নেতা মইনুল হাসান মুকুল, উপজেলা ওলামা দল নেতা এম এম শাহাদত হোসেন, এইচ এম জাহিদ সরকার, আবু সুফিয়া।
সভায় সম্মেলন সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...