শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ৪ঠা আশ্বিন, ১৪৩৩

ধুনটে বিএনপি নেতা আব্দুল খালেকের ইন্তেকাল

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মন্ডল (৭২) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের বাসিন্দা।

শনিবার সকাল সাড়ে ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন-বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ একেএম তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির উপদেষ্টা এড. মোজাম্মেল হক, সদস্য আসিফ সিরাজ রব্বানী, সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সহসভাপতি ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুনজিল হোসেন, বিএনপি নেতা মুনজিল হোসেন, কামরুল হাসান, সাহিদ মাহমুদ সুমন, হায়দার আলী হিন্দোল, মাহবুবুর রহমান ফিরোজ, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, এনামুল হক শাহীন, নিয়ামুল আলম তালুকদার, রাশেদুজ্জামান উজ্জল, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, জাহিদুল ইসলাম মধু, আবু তালহা শামীম খান, আল আমিন, আবু মুছা, বুলবুল আহম্মেদ মিঠু, সাইদুজ্জামান নোমান, মনিবুর রহমান, ইয়াকুব আলী, সুমন খন্দকার, ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট, একে মিনু ও শেখ জাকারিয়া।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে বিএনপি নেতা আব্দুল খালেকের ইন্তেকাল

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top