রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ৫ই আশ্বিন, ১৪৩৩

অসহায় শিক্ষার্থীর পাশে আনোয়ারা উপজেলা ছাত্রদল

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের এক মেধাবী শিক্ষার্থী আনোয়ারা সরকারি কলেজে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পেলেও আর্থিক সংকটের কারণে ভর্তি হতে পারছিল না। বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে আনোয়ারা উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদল সূত্রে জানা যায়, বিষয়টি জানার পর সংগঠনের নেতৃবৃন্দ চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে অবহিত করেন। পরে তাঁর নির্দেশনায় শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থী ও তার মাকে সঙ্গে নিয়ে কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীর আর্থিক পরিস্থিতি তুলে ধরেন। কলেজ কর্তৃপক্ষ ভবিষ্যতে ওই শিক্ষার্থীকে উপবৃত্তিসহ প্রাপ্য বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন বলে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে। উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যে তারা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবেন। পুরো বিষয়টি তদারকি করেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের একান্ত সচিব আখতারুন্নবী চৌধুরী। পাশাপাশি আর্থিক সহযোগিতা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুকসহ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। শিক্ষার্থীর পরিবার এ সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অসহায় শিক্ষার্থীর পাশে আনোয়ারা উপজেলা ছাত্রদল

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top