শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ১০ই আশ্বিন, ১৪৩৩

ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু

[print_bangla]
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক ডা. মো. রফিকুল কবির লাবু তালুকদার’কে মনোনীত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক স্মারকে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। স্মারক অনুযায়ী, এ কমিটির মেয়াদ ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২১ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন অধ্যাপক ডা. মো. রফিকুল কবির লাবু তালুকদার। শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত মো. বাদল হোসেন। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত মো. মোস্তাফিজুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ডা. মো. রফিকুল কবির লাবু তালুকদার’কে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করায় ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

বিদ্যালয়ের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তাঁর নেতৃত্বে এডহক কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top