বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ৯ই আশ্বিন, ১৪৩৩

পিরোজপুরে জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত

[print_bangla]

এমএফএইচ রাজু | পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুর জেলা প্রশাসনের নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ গণশুনানিতে অংশ নেওয়া সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদনের কথা সরাসরি শোনেন। পরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

গণশুনানিতে আগত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সমস্যা ও আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। সরাসরি মতবিনিময়ের মাধ্যমে জনগণের সমস্যা সমাধানের পাশাপাশি সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসনের নিয়মিত গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top