রবিবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ১২ই আশ্বিন, ১৪৩৩

বগুড়ায় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস পুলিশ সুপারের

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্নের লক্ষ্যে বগুড়ার জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)-এর সাথে মতবিনিময় সভা করেছে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ বগুড়া জেলা কমিটি।

​ (২৬ সেপ্টেম্বর) শনিবার, সকাল ১১টায় আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে পূজা উৎসবের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজামণ্ডপগুলোর নিরাপত্তা বলয় জোরদারের বিষয়ে আলোকপাত করা হয়।

​মতবিনিময়কালে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, “পূজা উৎসব নির্বিঘ্ন করতে জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে।”

​উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। কোনো অপ্রীতিকর ঘটনা বা সন্দেহজনক বিষয় নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান।”

​সভায় গত ৫ আগস্ট-পরবর্তী দায়ের করা মামলাগুলো নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। হয়রানিমূলক বা মিথ্যা মামলার বিষয়ে পুলিশ সুপার আশ্বাস দিয়ে জানান, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা যায়—সে বিষয়ে পুলিশ প্রশাসন শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।

​‘সুজন’ বগুড়া জেলা কমিটির সভাপতি প্রফেসর আশরাফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান চপল, প্রচার সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী (রনি), জেলা সদস্য অ্যাডভোকেট কহিনুর খানম, মোহাম্মদ ইউসুফ আলী, এজাহার হারুন রশিদ এবং শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি সাজেদুর রহমান সবুজ,যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দন সরকার (চন্দন)

​সাক্ষাৎকালে ‘সুজন’ নেতৃবৃন্দ জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও পূজা কেন্দ্রিক যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ায় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস পুলিশ সুপারের

২৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top