রংপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় রংপুর জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ৮১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

উল্লেখ্য মাঠ সংযুক্তি কার্যক্রমের আওতায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ পুলিশ সুপারের কার্যালয়, রংপুরের কার্যক্রম ও বিভিন্ন অফিস ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
শুরুতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত হলে তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এছাড়া কার্যক্রম শেষে পুলিশ সুপারের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করেন প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ।

রংপুর জেলা পুলিশ হতে এ সময় আরো উপস্থিত ছিলেন শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুর; মোঃ আবু রায়হান, সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিশ), রংপুর; ডিআইও-১, ডিএসবি, রংপুরসহ অন্যান্যরা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রংপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা" অনুষ্ঠিত

২৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top