কক্সবাজার সদরে সৎ ভাইয়ের বিরুদ্ধে মিশুক গাড়ি আত্মসাতের অভিযোগ: সন্ধানদাতাকে বিশেষ পুরস্কারের ঘোষণা

[print_bangla]

মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানায় সৎ ভাইয়ের বিরুদ্ধে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি তিন চাকা বিশিষ্ট মিশুক গাড়ি আত্মসাতের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং গাড়িটির কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী মালিক।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনার পাড়া এলাকার বাসিন্দা মো. মোজাহিদ ও অভিযুক্ত মোঃ রাসেল (২৬) সম্পর্কে সৎ ভাই এবং তারা একই পরিবারে একসঙ্গে বসবাস করে আসছেন। পারিবারিক এই সুবাদের সুবাদে মোঃ রাসেল প্রায়ই বাদী মোজাহিদের মালিকানাধীন তিন চাকা বিশিষ্ট মিশুক গাড়িটি (যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৫ হাজার টাকা) শহরের বিভিন্ন এলাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

এদিকে খবর নিয়ে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর সকাল অনুমান ১১টার দিকে প্রতিদিনের ন্যায় নিয়মমাফিক গাড়িটি নিয়ে বাড়ি থেকে বের হন মোঃ রাসেল। কিন্তু সারাদিন পেরিয়ে গেলেও তিনি নির্ধারিত সময়ে বা রাতে গাড়ি নিয়ে আর বাড়ি ফেরেননি। পরবর্তীতে পরিবারের লোকজন ও ভুক্তভোগী মালিক শহরের সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং পরিচিত মহলে গাড়িটির সন্ধান করতে শুরু করেন। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পরও গাড়ি বা চালক কারও কোনো সন্ধান পাওয়া যায়নি।

অভিযুক্ত: চোর মোঃ রাসেল

ভুক্তভোগী মো. মোজাহিদের তীব্র আশঙ্কা, তার সৎ ভাই মোঃ রাসেল অসৎ উদ্দেশ্যে এবং আত্মসাতের অভিপ্রায়ে মিশুক গাড়িটি অন্যত্র সরিয়ে ফেলেছেন কিংবা নিজের গাড়ি দাবি করে অজ্ঞাত স্থানে বিক্রি করে দিয়েছেন। এই ঘটনায় অসহায় হয়ে তিনি গত ২৮ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় উপস্থিত হয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদন জানান।

হারিয়ে যাওয়া মিশুক গাড়িটি উদ্ধার কিংবা এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহায়তাকারীকে উপযুক্ত পুরস্কারে ভূষিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন গাড়িটির মালিক। গাড়িটি বা এর অবস্থান সম্পর্কে তথ্য জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগের ঠিকানা ও নম্বর:
নাম: মো. মোজাহিদ
মোবাইল নম্বর: ০১৬২৫-২৫৫৫০৮
ঠিকানা: পূর্ব ঘোনার পাড়া, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সদর, কক্সবাজার।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজার সদরে সৎ ভাইয়ের বিরুদ্ধে মিশুক গাড়ি আত্মসাতের অভিযোগ: সন্ধানদাতাকে বিশেষ পুরস্কারের ঘোষণা

২৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top