
ফেনী প্রতিনিধি
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের মিজান রোডের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডের প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
জেলা তাঁতী দলের আহবায়ক সারওয়ার জাহান শ্রাবণের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: ইয়াসিন বাবু ও যুগ্ম আহবায়ক আবুতৈব বাচ্ছু সহ যৌথ সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ফেনী জেলা তাতীদলের সিনিয়ার সহ সভাপতি শাজাহান পাটোয়ারী, জেলা যুগ্ন আহবায়ক এডভোকেট ইমাম হোসেন,ডাক্তার নুর নবী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,আওয়ামী লীগসহ একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জাতীয়তাবাদী আদর্শের তাঁতী দলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র রুখে দেবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তাঁতী দল সবসময় রাজপথে থাকবে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...