ধুনট উপজেলা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের ১ বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  একই সঙ্গে নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী কারিমুল হাসান লিখনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর ক্লাবের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদি ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পূর্ববর্তী কমিটি ও এর সব কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ক্লাবের গঠনতন্ত্রের ক্ষমতাবলে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আাহ্বায়ক হিসেবে কারিমুল হাসান লিখন, সদস্য সচিব হিসেবে আশেকে এলাহী শিবলী এবং সদস্য হিসেবে জাফিউল ইসলাম বাবুকে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ২০ কার্যদিবসের মধ্যে ধুনট উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

এতে আরও বলা হয়েছে, আহ্বায়ক কমিটি কর্তৃক ঘোষিত নতুন কমিটি ছাড়া অন্য কেউ ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কোনো পদে পরিচয় বহন করতে পারবেন না।  এছাড়া আহ্বায়ক কমিটির বাইরে অন্য কেউ নতুন কমিটি ঘোষণা করলে কিংবা কোনো স্থানকে প্রেসক্লাবের কার্যালয় হিসেবে ঘোষণা করলে তা গ্রহণযোগ্য হবে না।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনট উপজেলা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত

৩০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top