ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২৬-এর মৌখিক ও কম্পিউটার টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর অংশ হিসেবে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী রেঞ্জের প্রার্থীদের মৌখিক ও কম্পিউটার টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর ) থেকে চলমান এ পরীক্ষায় বোর্ড সভাপতি হিসেবে পরীক্ষা গ্রহণ করছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।

পরীক্ষা কার্যক্রমে প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা যাচাইয়ের পাশাপাশি স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হচ্ছে। বাংলাদেশ পুলিশে যোগদানকে জনসেবা ও দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২৬-এর মৌখিক ও কম্পিউটার টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত

০১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top