রংপুরে প্রতারনা মামলায় হাকিমপুরের যুবক পলাশ গ্রেফতার

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলার চরাঞ্চল গ্রামে অবস্থান করে প্রতারনা করার প্রস্তুতি নেয়ার সময় প্রতারনা করে অটোগাড়ী বিক্রি ও আর্থসাতের অভিযোগের মামলায় পলাশ হোসেন (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে আরপিএমপি হারাগাছ থানা পুলিশ।
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, গ্রেফতার পলাশ হোসেন দিনাজপুর হাকিমপুরের গোবিন্দপুরের মোফাজ্জল হোসেনের ছেলে। তাকে আজ শুক্রবার (০২ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ৪০৬ ও ৪২০ ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার হারাগাছ পৌর শহরের টাংরির বাজার এলাকা থেকে আটক করা হয়।
এসআই আনোয়ার হোসেন জানান, চলতি বছরের ১২ আগষ্ট হারাগাছ পৌর শহরের সারাই পশ্চিম পোদ্দারপাড়ার মায়া বেগম নামে এক নারীর ব্যাটারী চালিত অটো গাড়ী ভাড়ায় চালানো জন্য নিয়ে যায় প্রতিবেশী চালক নিরব। পরে ওইদিন চালক নিরব ও তার সহযোগিরা প্রতারনা আশ্রয় নিয়ে অটো গাড়ীটি অন্যত্রে বিক্রি করে দিয়ে টাকা আর্থসাত করে। এ ব্যাপারে ভুক্তভোগী নারী ১৪ আগষ্ট চালক নিরবসহ তার সহযোগী অজ্ঞাত কয়েকজনের নামে বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে ঘটনার সাথে পলাশের সম্পৃক্ততা পাওয়া যায়। পলাশ হাকিমপুরের গোবিন্দপুর থেকে বৃহস্পতিবার রাতে হারাগাছ পৌর শহরের টাংরির বাজার এলাকায় এসে আবার প্রতারনা করার কৌশল করছিলো। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২ টার দিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে পলাশকে আটক করা হয়। তবে পলাশ জানান, কি কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে, তা তিনি কিছুই জানেন না।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রংপুরে প্রতারনা মামলায় হাকিমপুরের যুবক পলাশ গ্রেফতার

০২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top