
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
সোমবার (০৫ অক্টোবর ২০২৬ ) টেনিস কমপ্লেক্স, রাজশাহীতে 31st “J-30 Rajshahi International (U-18) Junior Tennis Tournament-2026”-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ইউসুফ আলী, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী বিভাগ।
বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, আন্তর্জাতিক পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস, সহনশীলতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অংশগ্রহণকারী দেশি-বিদেশি খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সাফল্য কামনা করেন।
এ সময় প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশন; চেয়ারম্যান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ; প্রশাসক, রাজশাহী জেলা পরিষদ; পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী; জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী; সেক্রেটারি, বাংলাদেশ টেনিস ফেডারেশন, ঢাকা সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।