ধুনটে মাদ্রাসার আবাসিকে ছাত্রীর আত্মহত্যা, জনমনে নানা গুনজন

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় হেমায়েতুল মিল্লাত একাডেমী ও খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসার আবাসিকের একটি কক্ষে হাবিবা খাতুন (১৩) নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। নিহত হাবিবা খাতুন উপজেলার পাকুড়ীহাটা গ্রামের হানিফ মন্ডলের মেয়ে। এই অপমৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে নানা গুনজন শুরু হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবা খাতুন হেমায়েতুল মিল্লাত একাডেমী ও খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসার কেতাব বিভাগের ছাত্রী। ওই মাদ্রাসা থেকে পাকুড়ীহাটা গ্রামে তার বাড়ির দুরত্ব প্রায় ২ কিলোমিটার। সে মাদ্রাসার আবাসিকে থেকে লেখাপড়া করতো। রোববার দুপুর ১২টার দিকে হাবিবা খাতুন মাদ্রসার আবাসিকের একটি কক্ষে বিষপান করে অসুস্থ হয়। এ সময় তার পরিবারকে খবর দেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

সংবাদ পেয়ে হাবিবার স্বজনরা তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় হাবিবা খাতুন মারা গেছে। এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নিহত হাবিবা খাতুনের দাদা মজনু মন্ডল জানান, তার নাতনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। রোববার দুপুরের খালি পেটে অজ্ঞাত ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে হাবিবার মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে হাবিবার অপমৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে মাদ্রাসার আবাসিকে ছাত্রীর আত্মহত্যা, জনমনে নানা গুনজন

০৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top