
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
সোমবার (০৫ অক্টোবর ) রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৬ উপলক্ষে কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতি পরীক্ষায় ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা এবং এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) প্যারেড পরিক্ষা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাজশাহী জনাব মো. মামুন অর রশিদ।
পুলিশ সুপার পরীক্ষা পরিচালনা কমিটিসহ বিধি মোতাবেক পরীক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন পরিদর্শন করেন।
এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদা শারমীন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবং অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী এবং মো. ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাঁপাইনবাবগঞ্জ।