রাঙ্গামাটিতে হত্যা মামলার আসামি মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড

[print_bangla]

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই থানায় দায়ের করা হত্যা মামলায় মো. মাহিবুর কামাল ওরফে মহিবুল্লাহ (২৩) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড  দিয়েছে আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) কাপ্তাই থানার হত্যা মামলা নং-৪, তারিখ ১৩ মার্চ ২০২২ইং , জিআর নং-৯৩/২২, এসসি নং-৮৯/২৪ এবং দণ্ডবিধির ৩০২/২০৯/৩৪ ধারার মামলায় রাঙ্গামাটি জেলা জজ তাকে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মো. মাহিবুর কামাল ওরফে মহিবুল্লাহ নেত্রকোনার মদন উপজেলার কাইকাইল এলাকার মো. মনির উদ্দিনের ছেলে। তার মায়ের নাম মরিয়ম বেগম। কাপ্তাইয়ে তার বর্তমান ঠিকানা জাকির হোসেন স’মিল, ৬ নম্বর ওয়ার্ড, নতুন বাজার এলাকায়। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১২ মার্চ কাপ্তাই বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত টয়লেটে হাছিনা আক্তার ওরফে সুমি (২৮) নামে এক নারীকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করা হয়। পরে নিহতের চেহারা বিকৃত করার উদ্দেশ্যে তার মুখে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিহত হাছিনা আক্তার ওরফে সুমি রাঙামাটির চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের মেয়ে এবং ইমাম উদ্দিন ওরফে দ্বীন ইসলামের স্ত্রী। এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে ২০২২ সালের ১৩ মার্চ কাপ্তাই থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি মো. মাহিবুর কামাল ওরফে মহিবুল্লাহকে মৃত্যুদণ্ড আদেশ  প্রদান করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাঙ্গামাটিতে হত্যা মামলার আসামি মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড

০৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top