
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ধুনট থানা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শহরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা প্রাঙ্গণে কয়েক প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৃক্ষসমৃদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় ধুনট উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব আশেকে এলাহি শিবলী, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠাতা সুমন হোসেন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা মুঞ্জুরুল হক, সদস্য গোলাম রব্বানীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...