ভাণ্ডারিয়ায় হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

[print_bangla]

ব্যবসায়ীকে মারধর-ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ, টাকা আদায় ও ব্ল্যাকমেইলের অভিযোগ

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণের পর ওই ভিডিও ব্যবহার করে টাকা আদায় ও ব্ল্যাকমেইলের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. সজিব (২৫), মোস্তাফিজুর রহমান রনি (৩৫) ও মারিয়া আক্তার (ছদ্মনাম)। সজিবের বাবার নাম মো. ফখরুল ইসলাম মিলন চাপরাশি এবং রনির বাবার নাম আমজাদ হোসেন। সজিব ও রনি ভাণ্ডারিয়া থানার উত্তর-পূর্ব ভাণ্ডারিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়া বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড়ে ব্যবসায়ী মানবেন্দ্র রায় (৩৪)কে কথিত হানি ট্র্যাপের মাধ্যমে ফাঁদে ফেলা হয়। সেখানে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ধারণ করা ওই ভিডিও দেখিয়ে তার কাছ থেকে টাকা আদায় এবং ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সজিব, রনি ও মারিয়া আক্তারকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার পর গ্রেপ্তার তিনজনকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানায়, হানি ট্র্যাপের মতো প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কাউকে ফাঁদে ফেলে ভিডিও ধারণ, ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় কিংবা ব্ল্যাকমেইলের অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top