উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬তম শাহাদাত বার্ষিকী পালিত

[print_bangla]

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৯০’র স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় তার নিজ গ্রামে জেহাদ স্মৃতি পরিষদের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে শোকর‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, কবর জিয়ারত ও শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন। এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহবুব, সদস্য সচিব মকুল হোসেন, সাবেক উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, পৌরসভার সচিব সৈয়দ আশরাফুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শহীদ নাজির উদ্দিন জিহাদের আত্মত্যাগ ও স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরা হয়। শেষে শহীদ নাজির উদ্দিন জিহাদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬তম শাহাদাত বার্ষিকী পালিত

১০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top