বিয়ানীবাজারে সিএনজি তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

[print_bangla]

এম এ রশীদ:

সিলেটের বিয়ানীবাজারে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় পুলিশের একটি দল অভিযান চালায়। চারখাই পুলিশ ক্যাম্পের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিলেটের শাহপরান থানার মুন্সিরচক এলাকার মৃত লাল মিয়ার মেয়ে ঝুমা বেগম (৩১), একই এলাকার মৃত আবদুল মন্নাফের ছেলে আশিকুর রহমান (৩৪) এবং বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ মান্দারগ্রামের ফয়জুল ইসলামের ছেলে রাজু চৌধুরী রিয়াদ (১৮)।

পুলিশ মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করেছে। গাড়িটির নিবন্ধন নম্বর সিলেট-থ-১২-৪৫১২। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিয়ানীবাজারে সিএনজি তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top