মাদকমুক্ত এলাকা গড়তে বাইশারীতে যৌথ উদ্যোগ: পুলিশের বার্তা “আমি জনগণের বন্ধু”

[print_bangla]

মাদকমুক্ত এলাকা গড়তে বাইশারীতে যৌথ উদ্যোগ: পুলিশের বার্তা “আমি জনগণের বন্ধু”

মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) বান্দরবান।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক বিস্তার রোধ, চুরি-ছিনতাই, ইভটিজিং ও জুয়া বন্ধের লক্ষ্যে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, মোটরসাইকেল সমিতি, সাংবাদিক ও পুলিশের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৪টায় আয়োজিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ মনজুর আহসান।

সভায় বাইশারী ইউনিয়ন বিএনপি নেতা জসিম, জাহেদ, রুবেল ও ছব্বির কোম্পানিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বাইশারী এলাকায় কোনো প্রকার মাদক ব্যবসা, চুরি বা ছিনতাই বরদাশত করা হবে না।
চালকদের উদ্দেশ্যে তারা আরও সতর্কবার্তা দিয়ে বলেন, কোনো মোটরসাইকেল চালক যেন মাদক বহনে লিপ্ত না হন। এলাকাকে অপরাধমুক্ত রাখতে তাঁরা উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে এসআই শওকত জামিল তাঁর বক্তব্যে চালকদের মাদক, ইভটিজিং, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হতে কঠোর সতর্কবার্তা প্রদান করেন। চালকদের শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তাঁদের মাঝে বিশেষ তথ্য ফরম বিতরণ করা হয়। একইসঙ্গে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সমাপনী বক্তব্যে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ মনজুর আহসান সকল ধরণের অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন,আমি শুধু একজন পুলিশ নই, আমি জনগণের বন্ধু। আপনারা এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং বা যেকোনো অন্যায়ের তথ্য পেলে সাথে সাথে আমাকে জানাবেন, আমার টিম দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবে। বাইশারীকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে সাংবাদিক আঃ হামিদ ও হাবিবুর রহমান রনি, মোটরসাইকেল সমিতির নেতা মিনহাজ ও আঃ হামিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মাদকমুক্ত এলাকা গড়তে বাইশারীতে যৌথ উদ্যোগ: পুলিশের বার্তা "আমি জনগণের বন্ধু"

১৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top