খাগড়াছড়িতে জেলা শাখার নিরাপদ সড়ক চাই (নিসচা) আইডি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

[print_bangla]

সাজু আহমেদ, খাগড়াছড়ি-

আজ ১৬ অক্টোবর-২০২৬ খ্রি. (শুক্রবার) বিকাল ৩ টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কনফারেন্স রুমে নিরাপদ সড়ক চাই (নিসচা), খাগড়াছড়ি জেলা শাখার নির্বাহী কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দুলাল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন, পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
আইডি কার্ড বিতরণের মাধ্যমে সদস্যদের সাংগঠনিক পরিচিতি ও দায়িত্ব পালনে আরও উৎসাহিত করার পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়। নিরাপদ সড়ক গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। আমাদের প্রত্যাশা-দুর্ঘটনামুক্ত সড়ক, নিরাপদ যাত্রা ও সবার জন্য সুরক্ষিত পথচলা। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

খাগড়াছড়িতে জেলা শাখার নিরাপদ সড়ক চাই (নিসচা) আইডি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top