
দূর নীলিমায় তুমি সুন্দর
আমজাদ হোসেন
বাঁশের সাঁকো পার হয়ে
সবুজ ঘাস মাড়িয়ে
আলপথে দূর সীমানায় চলে যাওয়া
তোমার সুন্দর।
সরু পথ,পথের দুই পাশের
ঝোপ-ঝাড় আলতো ছুঁয়ে যাওয়া
তোমার সুন্দর।
রেণুরছরার হাঁটু জলে
স্বচ্ছ বালিতে
তোমার পায়ের ছোঁয়ায়
জলের উল্লাস
তোমার সুন্দর।
কালো রাস্তায় খালি পায়ে
দ্রুত হেঁটে
কাদাজলে গ্রামীণ পথে
সাঝের আধাঁরে
মিশে যাওয়াই
তোমার সুন্দর।
বাড়ির ব্যস্ত আয়োজনে-
দীঘি-ঘাটের দীর্ঘ আড্ডায় –
বাগান ঘরের নির্জন দুপুরে কিংবা হাতের নাগালের চেয়ে
দূর নীলিমায় তুমি সুন্দর।
লেখক:
আমজাদ হোসেন
রামু,কক্সবাজার।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...