গজারিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

[print_bangla]

মোঃ রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. নূর হোসেন নির্ঝর।

মঙ্গলবার সকাল দশটায় গজারিয়া উপজেলার দশটি পূজা মন্ডপ পরিদর্শন করেন মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যায়দ হোছাইন।

এ সময় মন্ডপগুলোতে আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী, এবং সাধারণ সম্পাদক প্রদীপ রাজবংশী,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন এবং সংশ্লিষ্টদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

পূজা যাতে অত্যন্ত উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দও প্রশাসনের এই সার্বিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গজারিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

২০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top