কাজিপুরে আশি হাজার মিটার কারেন্ট জাল ও ইশিশ মাছ জব্দ

[print_bangla]

স্টাফ রিপোর্টার : অদ্য ১৯/১০/২০২৬ খ্রি. তারিখে সিরাজগঞ্জ সদর এবং কাজিপুর উপজেলার যৌথ উদ্যোগে যমুনা নদীতে সকাল ১০:৩০ ঘটিকা হতে সন্ধা ৭:৩০ পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিরাজগঞ্জ, এছাড়া উপস্থিত ছিলেন জনাব মো: মাহবুবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা, সিরাজগঞ্জ, জনাব মো: আব্দুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিরাজগঞ্জ সদর, জনাব মো: শরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ( অ. দা.), কাজিপুর, সিরাজগঞ্জ। উক্ত মোবাইল কোর্টের সময় ৬ জনকে আটক করে ৪ টি মামলায় ১১০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রায় ৮০০০০ মিটার কারেন্ট জাল, ৭০ পিছ চায়না দুয়ারি জাল এবং প্রায় ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে জালগুলো বিনষ্ট করা হয় এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে আশি হাজার মিটার কারেন্ট জাল ও ইশিশ মাছ জব্দ

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top