
দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলার উজ্জীবক আর্ট স্কুলের উদ্যোগে ২০২৬ সালের বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে অত্র আর্ট স্কুলের হলরুমে এ বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উজ্জীবক আর্ট স্কুলের পরিচালক ও প্রশিক্ষক মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে চিত্রকলার গুরুত্ব অপরিসীম। আর্ট শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সচেতনতামূলক বিষয় তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে সন্তানদের চিত্রকলায় অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...