প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয় ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে প্রতারণা, নাটোরে প্রতারক চক্রের ০১ সদস্য গ্রেপ্তার

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয় ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের ০১ (এক) সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে ২৪ অক্টোবর ২০২৬ তারিখে নাটোর জেলার পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি প্রতারণার কৌশল, গ্রেপ্তারকৃত আসামির সংশ্লিষ্টতা এবং এ ঘটনায় গৃহীত আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ডিজিটাল যোগাযোগ মাধ্যমে নিজেকে মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আসছিল। চক্রটি সরকারি চাকরি ও রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়নের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট অর্থ দাবি করত।

সম্প্রতি প্রতারক চক্রের সদস্য আবু হূরায়রা ওরফে খালেদ ওরফে রাশেদ (৩০) একই কৌশলে জনৈক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক পদে মনোনয়নের জন্য ফরম পূরণের কথা বলে অর্থ দাবি করে। বিষয়টি জানার পর প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করে আবু হূরায়রা ওরফে খালেদ ওরফে রাশেদ (৩০), পিতা—জিয়াদুল ইসলাম, মাতা-মোছা. রুনা, গ্রাম-বালুয়া-বাসুয়া, থানা-সিংড়া, জেলা-নাটোরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিংড়া থানায় মামলা নং-১৭, তারিখ: ২৪/১০/২০২৬ খ্রি. মূলে সংশ্লিষ্ট আইনের ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত আসামি ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রে রেডিও টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। রংপুরে অবস্থানকালে তাঁর বিরুদ্ধে একই ধরনের প্রতারণার অভিযোগে মামলা হওয়ার তথ্যও রয়েছে।

প্রতারক চক্রের অন্যান্য সদস্যকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। ডিজিটাল মাধ্যমে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং কোনো ব্যক্তি পরিচয় বা পদবি ব্যবহার করে অর্থ দাবি করলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয় ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে প্রতারণা, নাটোরে প্রতারক চক্রের ০১ সদস্য গ্রেপ্তার

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top