সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

স্নাতক শ্রেণিতে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু ১৭ মে

[print_bangla]

ডেক্স নিউজ:

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে (ডিগ্রী ও ফাজিল ১ম বর্ষ) শিক্ষার্থীদের https://estipend. pmeat.gov.bd লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করার তারিখ ও সময়- ১৭ মে সকাল ৯ টা থেকে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে ১ম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা এ উপবৃত্তি পেতে আগামী ১৭ মে থেকে ১৪ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৪ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ (ডিগ্রী ও ফাজিল ১ম বর্ষ) শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দিতে নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ https://estipend.pmeat.gov.bd লিংকে প্রবেশ করে র্ধিারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে।

এতে জানা যায়, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে (ডিগ্রী ও ফাজিল ১ম বর্ষ) শিক্ষার্থীদের https://estipend. pmeat.gov.bd লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করার তারিখ ও সময়- ১৭ মে সকাল ৯ টা থেকে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সফটওয়্যারে এন্ট্রি করা শিক্ষার্থীদের আবেদনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শিক্ষার্থীর উপস্থিতি ও বাছাই কমিটির রেজুলেশন সফটওয়্যারে আপলোড করে PMEAT’র ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ এ forward করার তারিখ ও সময় ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের www.pmeat. gov.bd ওয়েবসাইট এবং PMEAT’র ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

আরো বলা হয়েছে, কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই। স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তি সংক্রান্ত হেল্পলাইন: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ৥ নোর্টিশ বোর্ড

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

স্নাতক শ্রেণিতে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু ১৭ মে

১৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top