সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

আনোয়ারা চাতরীতে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে নয়টি ওয়ার্ডের অংশগ্রহণে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপ্রার্থী অ্যাডভোকেট নুরুল কবির রানার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান চৌধুরী। উদ্বোধক ছিলেন রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।
চাতরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খালেদ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদিউল আলম, মো. ফয়জুল হক, ঝিবাশি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাগির হোসেন, আনোয়ারা ফুটবল একাডেমির পরিচালক আমিন ফারুক এবং ব্যাংকার জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়াবিদ সোহেল আরমান।
উদ্বোধনী খেলায় উত্তর চাতরী ফুটবল একাদশ ৩-০ গোলে সিংহরা ওয়ার্ড ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
উল্লেখ্য, টুর্নামেন্টে চাতরী ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডের ৯টি দল অংশগ্রহণ করছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আনোয়ারা চাতরীতে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

১৭ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top