
স্টাফ রিপোর্টার:
জাগরণ পরিবার উন্নয়ন সংস্থা শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমুর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন। এসময় সংস্থাটির পক্ষে ইউএনওকে সম্মাননা স্মারক প্রদান করেন সংস্থার সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, প্রোগ্রাম ব্যবস্থাপক আবু রায়হান, শাখা ব্যবস্থাপক কার্তিক মন্ডল প্রমুখ।
উল্লেখ্য জাগরণ পরিবার উন্নয়ন সংস্থা মূলত খেটো খাওয়া মানুষের সাধ এবং সাধ্যের মধ্যে সেতু বন্ধ তৈরিতে কাজ করে যাচ্ছে। ঙাদের স্বল্প পূজিঁ আছে কিন্তু একটি জিনিসের দরকার, যা কেনার সামর্থ্য তার নেই। সেইসব মানুষের স্বপ্ন পূরণে এগিয়ে আসে এই সংস্থাটি। তারা বিভিন্ন সময়ে মানুষের সেই সকল চাওয়া পূরণে সহযোগিতা করে যাচ্ছে। এছাড়া এই সংস্থাটি সেবামূলক নানা কাজও করে থাকে। বিভিন্ন সময়ে গাছের চারা বিতরণ, সদস্যদের মাঝে ছাগল, হাস মুরগি বিতরণ করে খেটে খাওয়া মানুষদের পূঁজি গঠনের পথ করে দিয়ে থাকে।
a/j