আনোয়ারায় ৩য় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ: ১ আসামি গ্রেপ্তার

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ ফারুক (২৩)। রোববার (৩১ মে) দিবাগত রাতে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ফারুক আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের হাড়িয়া পাড়া এলাকার বাসিন্দা আজিজুল হকের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল রাতে ভুক্তভোগী শিক্ষার্থী তার খালার বাসা থেকে খালাতো বোনের বাড়িতে যাওয়ার পথে অভিযুক্ত আবু তাহের তাকে একটি দোকানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ঘটনাটি জানাজানি হলে আবু তাহের (৪২), রবিউল হোসেন (২৪) ও আনোয়ার হোসাইন (২২) শিশুটিকে একটি বিলের মধ্যে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।
এ ঘটনায় ২ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর মামলার অন্যতম এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

আনোয়ারায় ৩য় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ: ১ আসামি গ্রেপ্তার

০১ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top