পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

[print_bangla]

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

“জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যে নওগাঁর পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ৯ টায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভুমি) মোছা. শাহনাজ পারভীন বিশ্ব পরিবেশ দিবসের  তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে সভাপতির বক্তব্য রাখেন। থ্রাইভ প্রকল্পের কর্মকর্তা মো.লুৎফর রহমান রাফিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পি এফ জি কোঅর্ডিনেটর মো.সাজেদুর রহমান (দুলাল), হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা মাসুদ রানা, পরিবেশ কর্মী শাহারিয়ার সাকিল। এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক মাসুদ রানা সহ
হাঙ্গার প্রজেক্ট এবং থ্রাইভ প্রকল্পের সিডিও প্রকল্প অংশগ্রহণকারী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। এর আগে সকালে নজিপুর কারিগরি কলেজ মোড় এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

০৬ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top