
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের অভিযানে মাদক আইনের মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাত ১ টায় অফিসার ইন চার্জের নেতৃত্বে থানা পুলিশের অভিযানে মাদক আইনের মামলার ১০ বছরের সাজা প্রাপ্ত ২ জন আসামী ১. মো.আব্দুর রহমান, ২. মো. আজাহার, উভয় পিতা-মো. সলেমান, গ্রাম: হলাকান্দর, থানা:পত্নীতলা জেলা: নওগাঁ কে গ্রেফতার করা হয়েছে।
সাজা প্রাপ্ত আসামি ২ জন গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বলেন, গ্রেফতারকৃত আসামী দ্বয়কে অতিসত্ত্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...