
ফয়সাল, স্টাফ রিপোর্টার-
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাশক্তি ও উদ্যোক্তা দক্ষতা বিকাশের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম। শুক্রবার (১২জুন) সকালে এ উপলক্ষ্যে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী, উপজেলা আইসিটি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক চিন্তা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে। প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে পিরহাটী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জে/এ
