শনিবার ১৩ই জুন, ২০২৬ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

কাউনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাউনিয়া উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে কাউনিয়া বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুক, বালাপাড়া ইউনিয়ন জামায়াতের আমির ও বালাপাড়া ইউপি পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিমসহ  উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top