
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় নজিপুর প্রত্যয় ভিলায় অনুষ্ঠিত হয়েছে উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর নিয়মিত মাসিক সাহিত্য আড্ডার আসর। গতকাল শনিবার (১৩ জুন) বিকালে দূর দূরান্ত থেকে কবি সাহিত্যিকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সাহিত্য আড্ডা। সংগঠনের সভাপতি কবি ড.আবুল হায়াত ইসমাইল সভাপতিত্বে ও কবি আহম্মদ হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক পরিচালক মিসেস নুরুন্নাহার মুক্তা।
এ সময় উপস্থিত প্রাক্তন পরিচালক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রফেসর সৈয়দ মোজাম্মেল হক বাদল,মাহবুব হেলাল, মারিয়া নূর, হামিদুর রহমান, আশরাফুল ইসলাম, সাদিয়া আরেফিন, খাদিজাতুল কোবরা মুক্তা, কবিতা রানী, সংগীত শিল্পী স্বদেশ মণ্ডল, সংগীত শিল্পী জোসনা আক্তার এবং দৈব কুমার সাহা প্রমুখ। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...