বুধবার ১৭ই জুন, ২০২৬ ৩রা আষাঢ়, ১৪৩৩

আর্জেন্টিনা ম্যাচের আগে ভাইরাল মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

[print_bangla]

অনলাইন ডেক্স: মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। বিশ্বকাপে শিরোপা রক্ষার মিশনে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে আলোচনায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে তার শেয়ার করা কয়েকটি ছবি ইতিমধ্যে সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মেসি দলের অনুশীলন ও প্রস্তুতির কিছু মুহূর্ত তুলে ধরেন। তবে সব ছবির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি বিশেষ ছবি। সেখানে দেখা যায়, পুরো আর্জেন্টিনা দল মাঠে একটি বৃত্ত তৈরি করে দাঁড়িয়ে আছে।

সামনে থাকা আর্জেন্টিনার পতাকায় লেখা একটি শব্দ-‘একসঙ্গে’।

কোনো দীর্ঘ বার্তা বা মন্তব্য নয়, শুধু এই একটি শব্দের মাধ্যমেই দলের ঐক্য, সংহতি এবং শিরোপা ধরে রাখার দৃঢ় প্রত্যয়ের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মেসি।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

এ ছাড়া অন্য ছবিগুলোতে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে মেসিকে।

যদিও কোনো ছবির সঙ্গেই আলাদা করে ক্যাপশন যুক্ত করা হয়নি, তবু ছবিগুলো থেকেই দলের আত্মবিশ্বাস ও প্রস্তুতির বার্তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৭ টায় কানসাসে অনুষ্ঠিতব্য ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। সেই  লড়াইয়ের আগে মেসির সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ এই বার্তা দল ও সমর্থকদের চাঙ্গা রেখেছে।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আর্জেন্টিনা ম্যাচের আগে ভাইরাল মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

১৬ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top