
এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ার তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সোহাগ হাওলাদার (২০)কে বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা এলাকার বাসিন্দা এবং কুদ্দুস হাওলাদারের ছেলে।
গ্রেফতারকৃত সোহাগ হাওলাদার একটি মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হবে। এছাড়া ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...