বুধবার ১৭ই জুন, ২০২৬ ৩রা আষাঢ়, ১৪৩৩

হারাগাছ ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক আলোচনা সভা সোনাতন ডোবার বাজারে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে। ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বিএনপি সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম, বিশেষ বক্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বসুনিয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফিরোজ মন্ডল, সহ-সভাপতি এস এম রব জুপিটার, যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সদস্য মোজাহিদুর রহমান বসুনিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি ফেরদৌস আলম ফজলু, সাধারণ সম্পাদক রুহল আমিন,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল সম্পাদক আনিছুর রহমান সাজু, নাজমুল হক প্রমূখ। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হারাগাছ ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা

১৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top