
ফয়সাল, স্টাফ রিপোর্টার-
বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির পাশে ফাঁকা রাস্তায় দাড়িয়ে মাদক দ্রব্য বিক্রয় করার সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২০পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গোসাইবাড়ি ফকিরপাড়া এলাকার রেফাজ উদ্দিনের ছেলে একাধিক মামলার আসামি সুজন আকন্দ (৩৬) ও একই এলাকার ভুতবাড়ী গ্রামের জয়নাল মন্ডলের ছেলে আব্দুল মজিদ (৪২)। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে সুজন আকন্দর বাড়ির পাশে রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন ও আব্দুল মজিদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে সুজন বাড়ির পাশে রাস্তায় দাড়িয়ে মাদক দ্রব্য হিসেবে ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে। জে/এ
