বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ৪ঠা আষাঢ়, ১৪৩৩

এমপি সেলিম রেজার নির্দেশে সিরাজগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের সামনে স্পিড ব্রেকার স্থাপন

[print_bangla]

স্টাফ রিপোর্টার:  সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজার নির্দেশে এবাবে কাজিপুরের দুটি প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নিরাপদে চলাচলের জন্যে নির্মিত হলো স্পিড ব্রেকার।এর ফলে নিজ প্রতিষ্ঠানের সামনে  শিক্ষার্থীদের দীর্ঘদিনের রাস্তা পারাপারের অনুবিধা অনেকাংশে লাঘব হলো। এজন্যে মাননীয় এমপিকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠান দৃুটির একাধিক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান UNO Kazipur Sirajganj আইডি থেকে এ বিষয়ে পোস্ট করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন, “ কাজিপুর উপজেলা পরিষদের মে ২০২৬খ্রি. মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কে দূর্ঘটনা কমাতে এবং নিরাপদ সড়ক বিষয় আলোচনায় ৬২ সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) এর মাননীয় সংসদ সদস্য জনাব মো: সেলিম রেজা (এমপি) মহোদয় নির্দেশন প্রদান করেন যে, সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের সামনে শিক্ষার্থীদের নিরাপদে চলাচলের জন্য স্পিড ব্রেকার স্থাপনের। উক্ত নির্দেশনার প্রেক্ষিতে সওজ, সিরাজগঞ্জ এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়ের সহযোগিতা আজ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ সড়কের জন্য স্পিড ব্রেকার স্থাপনের দাবী পূর্ণ হলো।”

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এমপি সেলিম রেজার নির্দেশে সিরাজগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের সামনে স্পিড ব্রেকার স্থাপন

১৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top