
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ সংগঠনের আয়োজনে, বৃহস্পতিবার (১৮জুন) বিকেল সাড়ে ৩ টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। এতে সভাপতিত্ব করেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন, এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ বিন এমরান। এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য ময়নুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ ঈমান আলী, শিক্ষক মোঃ এনামুল সহ অন্যান্যরা। এসময়ে সবুজ কানন স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জে/এ
