রবিবার ২১শে জুন, ২০২৬ ৭ই আষাঢ়, ১৪৩৩

সরিষাবাড়ীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

[print_bangla]

জামালপুর প্রতিনিধি:

যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং মাদক, জুয়া ও অপসংস্কৃতির করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর মোড় এলাকায় সরিষাবাড়ী-আদ্রা-জামিরা প্রধান সড়কে সোনাকান্দর সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় কামরাবাদ তালতলা মোড় থেকে একটি মাদক বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনাকান্দর মোড়ে এসে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে সচেতন নাগরিক সমাজ, বিভিন্ন যুব সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সোনাকান্দর সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আল মামুন সিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সরিষাবাড়ী কলেজের সাবেক জিএস রবিউল ইসলাম, জামালপুর সদর যুব উন্নয়ন কর্মকর্তা ইউনুস হোসাইন রতন, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, কামরাবাদ ইউনিয়ন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মানিক মিয়া, সংগঠনের উপদেষ্টা আশরাফ আলী বাবলু সরকার, কামরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল ইসলাম, বাঘমারা মসজিদের ইমাম শফিকুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মাদক, জুয়া ও অপসংস্কৃতি দিন দিন সমাজকে গ্রাস করছে। হাতের নাগালেই পাওয়া যাচ্ছে জীবন ধ্বংসকারী মাদক। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। মাদকের প্রভাবে সন্তানেরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। তারা আরও বলেন, “মাদক কোনো ফ্যাশন বা স্বস্তির উপায় নয়-এটি এক ধরনের চোরাবালি, যেখানে একবার পা দিলে ফিরে আসা কঠিন।” তরুণ সমাজকে এভাবে ধ্বংস হতে দেওয়া যায় না, কারণ তারাই দেশের ভবিষ্যৎ ও মেরুদণ্ড। মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ অঞ্চলে কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে বা নতুন করে মাদক ব্যবসা শুরু করলে তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সরিষাবাড়ীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

২০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top