
এনামুল হক,কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষার মানোন্নয়ন ও স্মার্ট ভবিষ্যত গঠনের প্রত্যয়ে সিরাজগঞ্জের কাজিপুরে মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল তিনটায় বিদ্যালয়টির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক সদস্য শফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী। সিনিয়র শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ড্যাব নেতা ডা. আতিকুল আলম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, এ্যাডভোকেট রবিউল হাসান, যুবদল নেতা মঞ্জুর রশিদ রানা প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন। এর পূর্বে পূর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিসহ বিদ্যালয় পরিচালনা কমিটির নতুন সভাপতি সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামানকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকগণ।
এ/হ