রবিবার ২১শে জুন, ২০২৬ ৭ই আষাঢ়, ১৪৩৩

সিরাজগঞ্জে “বিশ্ব পরিবেশ দিবস” উপলক্ষ্যে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত 

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ খ্রি. উপলক্ষ্যে আলোচনা, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে  পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়। “প্রাণের খোঁজে বিশ্বময়” সংগঠনের আয়োজনে রবিবার (২১ জুন) সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী  কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। প্রানের খোঁজে বিশ্বময় ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম, জাতীয় পুরস্কার প্রাপ্ত বৃক্ষ প্রেমী ও পরিবেশবিদ মাহবুব পলাশ, প্রসূন থিয়েটার সিরাজগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ সরকার প্রমুখ। আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুসুম রেওয়াজ তুহিন। অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষার্থী সৈকত আহমেদ ও জান্নাতুল ফেরদৌস মেধা এবং মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন, জাকিরুল ইসলাম, জয়, মীনা সহ অন্যান্যরা। এসময়ে অতিথি, সুধীজন, গুনীজনরা, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জে "বিশ্ব পরিবেশ দিবস" উপলক্ষ্যে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত 

২১ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top